News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিবিআই অফিস থেকে চুরি হওয়া আরো কিছু সামগ্রী উদ্ধার
Image

সিবিআই অফিস থেকে চুরি হওয়া আরো কিছু সামগ্রী উদ্ধার

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: রাজধানীর শ্যামলী বাজার স্থিত সিবিআই ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আলমীরা ও বৈদ্যুতিক সামগ্রী সহ বহু সামগ্রী উদ্ধার করল এনসিসি থানার পুলিশ।

এনসিসি থানার পুলিশ জানিয়েছেন, গত ১১ ফেব্রুয়ারি শ্যামলী বাজার স্থিত সিবিআই ক্যাম্প অফিস কর্তৃপক্ষ একটি চুরির মামলা দায়ের করেন। অফিসের দরজা জানালা ভেঙে আলমিরা, চেয়ার টেবিল সহ বৈদ্যুতিক সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছিল চোরের দল।

তিনি আরো জানান, অভয়নগর থানার ওসির কাছে এই মামলার দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্তে ৬ জনকে গ্রেফতার করে অধিকাংশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিশ।

অভিযুক্তদের মধ্যে ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আজ এই ঘটনায় চুরি হওয়া আরো বেশ কিছু সামগ্রীর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top