News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক
Image

কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই যুবক। গতকাল রাতে কমলপুর -হালহালি রাস্তার ৪০ ফুট ব্রীজে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, কমলপুর যান দুর্ঘটনা এখন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। কমলপুরে পথ দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। কমলপুর প্রতিদিন কোন না কোনভাবে ছোট,বড় যান দুর্ঘটনা ঘটছে। রেহাই পাচ্ছে না চালক থেকে শুরু করে পথচারীরা। তবে সন্ধ্যার পর বাইক দুর্ঘটনা গুলি ঘটছে সিংহ ভাগ নেশা করে দ্রুত গতিতে চালানোর কারনে।

গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ কমলপুর -হালহালি রাস্তার ৪০ ফুটি ব্রীজের কাছে দুর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সালেমা থানার নাকাশিপাড়া এলাকার বাসিন্দা কাজল গৌড় (২৪) তার বন্ধু শিবু গৌড় (২৫) মিস্ত্রির কাজ সেরে মদমত্ত অবস্থায় বাইক চালিয়ে মানিক ভান্ডার থেকে নাকাশিপাড়া বাড়ি যাওয়ার পথে ৪০ ফুটি ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে উভয় গুরুতর ভাবে আহত হয়। এলাকার লোকজন কমলপুর দমকলকর্মীদের খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত দুই মদমত্তকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাজল গৌড়ের অবস্থা আশঙ্কাজনক বুঝে তাকে ধলাই জেলার কুলাই হাসপাতালে স্থানান্তর করে দেন।

জানা গিয়েছে, কাজল গৌড়ের মাথায় ও বুকে আঘাত গুরুতর। কিভাবে বাইক দুর্ঘটনা ঘটে তার বিবরন দিয়ে জানান আহত শিবু গৌড়ের মা বাসন্তী গৌড়। এদিকে ইদানিং যানবাহন দুর্ঘটনা দিন দিন বাড়ছে। এরজন্য কমলপুর ট্রাফিক কে দায়ী করছে সংশ্লিষ্ট মহল।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top