News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দাবি পূরণ না হলে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি তিপরা মথার নেতা হংসজয় ত্রিপুরার
Image

দাবি পূরণ না হলে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি তিপরা মথার নেতা হংসজয় ত্রিপুরার

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: তিপ্রাসাদের দাবি পূরণ না হলে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন তিপরা মথার নেতা হংসজয় ত্রিপুরা। তিনি এক সময় বিজেপি’র এমডিসি হয়ে এডিসি’র বিরোধী দলের নেতা ছিলেন।

আজ লংতরাইভেলি মহকুমার ছাওমনু ৪৯ কেন্দ্রের তিপরা মথা দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছে। এদিন ছাওমনু বাজারে দলীয় অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় শুরু হয় পথসভার কাজ।

এদিনের পথসভায় ছিলেন এমডিসি হংস কুমার ত্রিপুরা, দলের সম্পাদক জগদীশ দেববর্মা হলিউড চাকমা তরসেন ত্রিপুরা, বীরেন্দ্র কিশোর ত্রিপুরা, এবং বিহারী বৈষ্ণব ও দলের বিভিন্ন অন্যান্য নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপরা মথার নেতা হংসজয় ত্রিপুরা দাবি করেন, তিপরা মথা ছাড়া ত্রিপুরায় কোনো সরকার গঠিত হতে পারবে না। সেই জায়গায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তিপরা মথা মিলে সরকার গঠন করেছে। কিন্তু বিজেপি সরকার তিপ্রাসাদের দাবি পূরণে কোনো উদ্যাোগ নিচ্ছে না। তাই তাঁর হুশিয়ারি দাবি পূরণ না হলে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top