News Flash

  • Home
  • প্রধান খবর
  • রবিবার কুম্ভস্নানে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী, ভুয়ো প্রচার রুখতে তৎপর পুলিশ
Image

রবিবার কুম্ভস্নানে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী, ভুয়ো প্রচার রুখতে তৎপর পুলিশ

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সনাতন বিশ্বাস আর হিন্দু ধর্মের যে তাঁরাও অনুরাগী, তারই বার্তা দিতেই ১৬ ফেব্রুয়ারি তাঁরা কুম্ভে যাচ্ছেন বলেই জানা গিয়েছে। সফরসূচী সম্পর্কে এখনও বিশদ কিছু জানা যায়নি। এদিকে, কুম্ভের মাত্রাছাড়া যাত্রী ভিড় সামাল দিতে এবার স্পেশাল বন্দে ভার‍ত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেল বোর্ডের।

অন্যদিকে, পূর্ণকুম্ভ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে কড়া পদক্ষেপ উত্তর প্রদেশ পুলিশের। প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি-তথ্য-রিল পোস্ট করে চলেছেন নেটিজেনরা। তার মধ্যেই মেলা সম্পর্কে ভুয়ো প্রচারের অভিযোগও উঠেছে। জানা গিয়েছে, প্রয়াগরাজের কুম্ভমেলা সম্পর্কে ভুয়ো প্রচার রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার পরেই এমন ৫৩টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top