News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রয়াগরাজে পথ দুর্ঘটনা, নিহত ও আহত অনেক, শোকপ্রকাশ রাষ্ট্রপতির
Image

প্রয়াগরাজে পথ দুর্ঘটনা, নিহত ও আহত অনেক, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন পুণ্যার্থী। এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, উত্তর প্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের মেজা থানার অধীনে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে। ছত্তিশগড় থেকে বাসে চেপে মহাকুম্ভে আসছিলেন পুণ্যার্থীরা। শুক্রবার মধ্যরাতে ওই বাসের সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাণ হারান ১০ জন পুণ্যার্থী। এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top