News Flash

  • Home
  • দেশ
  • এটিএমে কারসাজি, দুই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা উধাও
Image

এটিএমে কারসাজি, দুই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা উধাও

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার রাতে পূর্ব যাদবপুর এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন দুই গ্রাহক। পুলিশের কাছে প্রতারিত এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, তাঁর ২৫ হাজার টাকা গায়েব। অন্যজনের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে লাখখানেক টাকা বেশ কয়েক দফায় সরানো হয়েছে।

তাঁরা টাকা তুলতে এটিএম কার্ড ব‍্যবহার করেন। পিন দেওয়ার পরেও টাকা বেরচ্ছে না দেখে এটিএমের ভিতরে দেওয়া টোল ফি নম্বরে ফোন করেন। ফোন তোলেন এক ব্যক্তি। তিনি দুই গ্রাহককে একাধিক নির্দেশ দেন। ফোন কল থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, মোবাইলের নানান অপশনে ক্লিক করেন তাঁরা। এই ঘটনার ঘণ্টাখানেক পর দুই গ্রাহকের মোবাইলে একের পর এক টাকা তোলার মেসেজ আসতে থাকে। তাঁরা দেখেন অ‍্যাকাউন্ট থেকে উধাও টাকা।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রতারকরা এটিএমে আগে থেকে স্কিমার বক্স লাগিয়ে রেখেছিল। যার ফলে কার্ড আটকে যায়। কার্ডের তথ্য চলে যায় প্রতারকদের সার্ভারে। বোতামের জায়গায় লাগানো ছোট ক্যামেরার সাহায্যে পিন নম্বরও জানতে পেরে যায় তারা।

অন্যদিকে, এটিএমের গায়ে লাগানো টোল ফ্রি ফোন নম্বরও প্রতারকদের। সেখানে ফোন করলে গ্রাহকদের বিভ্রান্ত করা হয়। পরে কার্ড বেরিয়ে এলেও, একটি ক্লোন কার্ড ততক্ষণে তৈরি। সেই তথ্য নিয়ে টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। পরে সময় বুঝে খুলে নিয়ে যায় স্কিমার বক্স। তারা নিরাপত্তারক্ষীহীন এটিএমগুলিকেই টার্গেট করে বলেই অনুমান।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top