News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খাদ্য গুদামের দৈনিক হাজিরা শ্রমিকদের প্রশাসনের উদ্দেশ্যে আবেদন
Image

খাদ্য গুদামের দৈনিক হাজিরা শ্রমিকদের প্রশাসনের উদ্দেশ্যে আবেদন

আগরতলা, ১৫ ফেব্রুয়ারী: দীর্ঘ ২০ বছর ধরে খাদ্য দপ্তরের অধীনে এডি নগরস্থিত সেন্ট্রাল স্টোরে কর্মরত দৈনিক হাজিরা কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্যের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করা এই কর্মীদের অভিযোগ, বর্তমান বাজারমূল্যের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের উপার্জন অত্যন্ত অপ্রতুল হয়ে পড়েছে। তাঁরা জানান, দৈনিক হাজিরার সীমিত উপার্জনে সংসার পরিচালনা করা দুঃসাধ্য হয়ে উঠেছে। তাই ছুটির দিনসহ মাসের পূর্ণাঙ্গ হাজিরা মজুরি প্রদান করার দাবিতে তাঁরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

কর্মীদের মতে, তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিরবচ্ছিন্ন পরিশ্রম সত্ত্বেও স্থায়ী কোনো আর্থিক নিশ্চয়তা নেই। তাঁদের একমাত্র চাওয়া, প্রশাসন যেন মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তারা আরো জানিয়েছেন, বিভিন্ন সময়ে লিখিত আবেদনপত্রের মাধ্যমে তাঁরা সংশ্লিষ্ট দপ্তর ও সরকারকে তাঁদের দুর্দশার কথা জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে ছিলেন। কিন্তু প্রশাসনের বিভাগীয় দপ্তর এক্ষেত্রে সদুত্তর দেয়নি।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top