News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে নির্বিঘ্নেই শুরু সিবিএসই এর মাধ্যমিক
Image

কল্যাণপুরে নির্বিঘ্নেই শুরু সিবিএসই এর মাধ্যমিক

কল্যাণপুর, ১৫ ফেব্রুয়ারি: আজ থেকে শুরু হয়েছে সিবিএসি পরিচালিত এ বছরের মাধ্যমিক পরীক্ষা, আজ ছিল প্রথম দিনের ইংরেজি পরীক্ষা। রাজ্যের অন্যান্য পরীক্ষা গ্রহণ কেন্দ্র গুলির মতো কল্যাণপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা নিয়ে চরম ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে। পরীক্ষা গ্রহণের সাথে যুক্ত বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিরাট অংশের অভিভাবকদের মধ্যে চরম ব্যস্ততার আবহে প্রথম দিনের পরীক্ষা নিয়ে এক দারুন উৎসাহ পূর্ণ পরিস্থিতি পরিলক্ষিত হয়।

পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ মোহনলাল ঘোষ জানিয়েছেন পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করার জন্য সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তিনি আরো জানিয়েছেন, এই বছর কল্যাণপুরের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোট ২০১ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ৬২ জন ছাত্র-ছাত্রী, খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের 136 জন ছাত্রছাত্রী এবং বেসরকারি তিনজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। সার্বিকভাবে বিদ্যালয় এর অধ্যক্ষের দাবি হচ্ছে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে, কোন প্রকারের অনভিপ্রেত ঘটনার খবর নেই।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top