News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

ধর্মনগর, ১৫ ফেব্রুয়ারি : পানীয় জলের দাবিতে ধর্মনগর কৈলাসহর জাতীয় সড়কে পথ আটকে বিক্ষোভে সামিল হয় ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের জনগণ। প্রায় আধঘন্টা ধরে এই বিক্ষোভ চলে। পরে পানীয় জল দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

এলাকাবাসীর জানায়, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেন।

বিক্ষোভ চলাকালীন পানীয় জল দপ্তরের এক ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

জানা গেছে, ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ডলু ছড়া চার নম্বর ওয়ার্ডে পানীয় জলের কোনও উৎস নেই। এলাকার প্রায় ৭০টি পরিবার পানীয় জলের জন্য জলের গাড়ির উপর নির্ভরশীল। এলাকার জনগণের কাছে সঠিকভাবে জল সরবরাহ করার কোনো ব্যবস্থা নেই, ফলে চরম দুর্ভোগে দিন কাটে ওই এলাকার বাসিন্দাদের।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top