News Flash

  • Home
  • দেশ
  • বোকাখাতে সড়ক দুৰ্ঘটনা, হত ষাটোর্ধ্ব মহিলা
Image

বোকাখাতে সড়ক দুৰ্ঘটনা, হত ষাটোর্ধ্ব মহিলা

গোলাঘাট (অসম), ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত ইকরাজানে বোকাখাত চা বাগানে আজ শনিবার সকালে এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব জনৈক মহিলার৷ নিহত মহিলাকে বাগানের বাসিন্দা মণি বরাই বলে শনাক্ত হয়েছে।

জানা গেছে, প্ৰতিদিনের মতো আজ সকালেও মণি বরাই তাঁর নাতনিকে বাগানের প্ৰাথমিক বিদ্যালয়ে নিয়ে যান। নাতনিকে বিদ্যালয়ে রেখে ঘরে ফেরার সময় বাগানের এএস ০৩ সিসি ১৪৭৬ নম্বরের বলেরো পিকআপ তাঁকে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে যান।

ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে আহত মণি বরাইকে বাগানের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাঁকে পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বোকাখাতের শহিদ কমলা মিরি মহকুমা হাসপাতালে পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন মণি বরাই।

ঘটনার খবর পেয়ে দুৰ্ঘটনাস্থলে ছুটে যায় বোকাখাত থানার পুলিশ। তাঁরা ঘাতক বলেরো পিকআপকে নিজেদের জিম্মায় নিয়েছে।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top