News Flash

Image

মণিপুরে গাড়ির কাচে স্বচ্ছ কালো আবরণের বিরুদ্ধে পুলিশি অভিযান

ইমফল পূর্বে ৪০০-এর বেশি গাড়ির রঙ অপসারণ

ইমফল, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরে গাড়ির কাচে স্বচ্ছ কালো প্লাস্টিক আবরণের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর। গত ১৩ তারিখ রাজ্যে রাষ্ট্রপতি জারির পর কেবল ইমফল পূর্ব জেলায় অভিযান চালিয়ে ৪০০-এর বেশি গাড়ি থেকে কালো রঙের আবরণ অপসারণ করেছে পুলিশ। পাশাপাশি স্বচ্ছ কালো রঙের ফিল্ম বিক্রেতাদের বিরুদ্ধেও পুলিশ অভিযান চালিয়েছে।

মণিপুর পুলিশ তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এ খবর জানিয়ে গাড়িতে কালো ফিল্ম না লাগানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি গাড়ির পার্টস-এর দোকান-মালিকদের উদ্দেশ্যে কঠোর নির্দেশ দিয়ে সংশ্লিষ্টদের নিকটতম থানায় অবশিষ্ট কালো ফিল্ম জমা দিতে বলা হয়েছে। তাছাড়া গাড়ি-মালিকদের তাঁদের গাড়ি থেকে স্বেচ্ছায় কালো ফিল্ম অপসারণ করতে অনুরোধ জানিয়েছেন পুলিশ কৰ্তৃপক্ষ।

এক্স হ্যান্ডলে পুলিশ জানিয়েছে, ২০১১ সালের সিডব্লিউপি ২৬৫ এবং মোটরযান আইনের ১০০(২) ধারার অধীনে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এই নির্দেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top