News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৬ ফেব্রুয়ারি অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক সম্মেলন : প্রবীর চক্রবর্তী
Image

১৬ ফেব্রুয়ারি অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক সম্মেলন : প্রবীর চক্রবর্তী

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: আগামী ১৬ ফেব্রুয়ারি অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে শ্রমিক ও কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হবে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

এদিন শ্রী চক্রবর্তী বলেন, ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য অর্থ নিয়মিতভাবে কমিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, দেশের কর্পোরেট পুঁজিদের সুবিধা করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, দেশের তিনটি কৃষক আইন বাতিল করে একটি কালে আইন লাগু করা হয়েছে। ওই কালে আইন একমাত্র কর্পোরেট পুঁজিপতিদের সুবিধা করে দেওয়ার জন্য লাগু করেছে।

এদিম তিনি আরও বলেন, বিজেপি সরকারের আমলে কৃষক আইন এবং শ্রম আইনে সংশোধন করা হয়েছে। তার ফলে কৃষক এবং শ্রমিকরা বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। তাই কংগ্রেসের তরফ থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top