News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেট গরিব, যুবক, অন্নদাতা ও নারীশক্তিকে স্বশক্তিকরণের বাজেট : সর্বানন্দ সনোওয়াল
Image

কেন্দ্রীয় বাজেট গরিব, যুবক, অন্নদাতা ও নারীশক্তিকে স্বশক্তিকরণের বাজেট : সর্বানন্দ সনোওয়াল

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: গরিব, যুবক, অন্নদাতা ও নারীশক্তিকে স্বশক্তিকরণের বাজেট পেশ করা হয়েছে। তাতে আগামী ২৫ বছরে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অর্থব্যবস্থা হবে ভারতবর্ষের। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহন দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। সাথে তিনি যোগ করেন, কেন্দ্রীয় বাজেটে মধ্যমবর্গের জন্য ১২ লক্ষ আয় পর্যন্ত আয়কর শূন্য করা হয়েছে যার ফলে লাভবান হবেন দেশের ৫.৬৫ কোটি লোক।

এদিন তিনি সংসদে পেশ হওয়া ২০২৫-২৬ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটের ঢালাও প্রশংসা করলেন রাজ্য সফররতঃ কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহন দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। তাঁর কথায়, সিনিয়র সিটিজেনদের জন্যও রয়েছে বিশেষ স্বস্তি । কারণ সুদের উপর টিডিএস ছাড়ের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ করা হয়েছে । এই বাজেট যুবসমাজের জন্য আশাব্যাঞ্জক । কারণ, স্কুলগুলিতে ব্রডব্যান্ড সুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষার প্রসার এবং নতুন মেডিক্যাল আসন তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, এবছরের বাজেট সুপরিকল্পিত। বিনিয়োগ ও বিকাশের উপর জোর দেওয়া হয়েছে এই বাজেটে। একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে, যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজের উপর বেসিক কাস্টম ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া, মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রসার ও প্রচারের জন্য জাতীয় ম্যানুফ্যাকচারিং মিশন তৈরি করা হয়েছে, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে এবং দেশের উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে ।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top