News Flash

  • Home
  • খেলা
  • নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল রোহিত ব্রিগেড
Image

নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল রোহিত ব্রিগেড

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। বুধবার আহমেদাবাদে তিন ম্যাচের একদিনের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলিদের ব্যাটের দাপটের পর ব্রিটিশ ব্রিগেডকে গুঁড়িয়ে দিল ভার‍তের বোলাররা।

আহমেদাবাদে বুধবার তৃতীয় ওয়ানডেতে ভারত জয় পেয়েছে ১৪২ রানে। ৩৫৭ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ২১৪ রানে গুটিয়ে গেছে ৩৪.২ ওভারেই। ইংল্যান্ডের সর্বোচ্চ রান করেন ডকেট ৩৪, বেনটন ৩৮, ও এটিকশন ৩৮। ভারতের হয়ে দুটি করে উইকেট পান অর্শ দ্বীপ, রানা, প্যাটেল ও পান্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই ভারতের দ্বিতীয় বড় জয়। এর আগে ২০০৮ সালে রাজকোটে ভারত জিতেছিল ১৫৮ রানে।

এদিনের ম্যাচে জয়ের নায়ক ছিলেন গিল। ১০২ বলে ১১২ রানের ইনিংস খেলেন তিনি। ১৪ চার ও ৩ ছক্কা ছিল তার ইনিংসটিতে। এছাড়া আইআর ৭৮, বিরাট কোহলি ৫২ ও লোকেশ রাহুল ৪০ রান করেন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top