News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানুষের বিশ্বাসের ভিত্তিভূমি খাওরাবিলের চৌদ্দ দেবতা মন্দির: সমাজকল্যাণমন্ত্রী
Image

মানুষের বিশ্বাসের ভিত্তিভূমি খাওরাবিলের চৌদ্দ দেবতা মন্দির: সমাজকল্যাণমন্ত্রী

আগরতলা, ১২ ফেব্রুয়ারী : মানুষের বিশ্বাসের ভিত্তিভূমি খাওরাবিলের চৌদ্দ দেবতা মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয় চৌদ্দ দেবতা মেলা। মানুষের বিশ্বাস ও আস্থার উপর দাঁড়িয়ে আছে এই মেলা। আজ কৈলাসহর মহকুমার খাওরাবিল পঞ্চায়েতে চৌদ্দ দেবতা মেলার উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়।

মেলার উদ্বোধন করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এই মেলার ঐতিহ্য অনেক পুরোনো। মেলা উপলক্ষ্যে অগণিত পুণ্যার্থীর সমাগম হয় এখানে। এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় মেলাকে কেন্দ্র করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, খাওরাবিলে চৌদ্দ দেবতা মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার এই মেলা আয়োজনে সব রকম সহযোগিতা করে। এই অঞ্চলের সার্বিক বিকাশেও সরকার অগ্রাধিকার দিয়েছে। আগামীদিনে এই অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, পরিকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে মন্দির সংলগ্ন এলাকায় ভক্তদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল দেব, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মহম্মদ বদরুজ্জামান, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি নলিনী কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন তথা মেলা কমিটির সদস্য নীতিশ দে। খাওরাবিলে চৌদ্দ দেবতা মেলা উপলক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top