News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানিয়া রেল স্টেশন থেকে আটক এক বাংলাদেশী নাগরিক
Image

জিরানিয়া রেল স্টেশন থেকে আটক এক বাংলাদেশী নাগরিক

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে আসা এক বাংলাদেশী নাগরিককে আটক করে জিরানিয়া থানার পুলিশ।

এবিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে জিরানীয়া থানার ওসি রাজু দত্ত বলেন, গোপন খবরের ভিত্তিতে জিরনিয়া রেল স্টেশন থেকে এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। প্রথমে সন্দেহ হলে ওই যুবককে আটক করা হয় কাল রাতে। তখন সে ভারতীয় কিছু পরিচয়পত্র পুলিশকে দেয়। আজ গোটা দিনব্যাপী পুলিশ সেগুলি যাচাই করে দেখতে পায় এগুলি অবৈধ নথি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্রগুলি অবৈধ বলে স্বীকার করে সে। তাকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আটককৃত বাংলাদেশী নাগরিকের নাম বিশ্বজিত দাস। সে এর আগেও দু- তিনবার রাজ্যে এসে কাজ করে গেছে বলে জানিয়েছে সে।

Releated Posts

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top