News Flash

Image

বিশালগড়ে ত্রিমুখী সংঘর্ষে আহত ২

বিশালগড়, ১২ ফেব্রুয়ারি : বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মূল ফটকের সামনে বুধবার দুপুরে ত্রিমুখী যানের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে একজনকে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, TR07E6212 নম্বরের একটি পালসার বাইক নিয়ে চালক শহিদুল ইসলাম ঢাকার বাড়ি যাওয়ার পথে মূল সড়ক থেকে বাক নিয়ে ঢাকার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ থেকে দ্রুতগতিতে আসা TR01A3482 নম্বরের একটি কমান্ডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে ধাক্কা মারে এবং সেই ধাক্কার প্রভাবে রাস্তার পাশে একটি অটো গাড়ি সহ পথচারী মরণী সাহা নামে এক মহিলাকে ধাক্কা মারে। ঘটনার ফলে পথচারী মহিলা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।

এদিকে, বিশালগড় থানার পুলিশ কমান্ডার গাড়িসহ চালককে আটক করে। দুর্ঘটনাগ্রস্থ বাইক উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসা হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top