News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে ২৮ কোটি টাকা নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ২
Image

গোপন অভিযানে ২৮ কোটি টাকা নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১০ ফেব্রুয়ারি:
ফের নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ২৮ কোটি টাকার নেশাসামগ্রী উদ্ধার করল পুলিশ।

ঘটনার বিবরণে প্রকাশ, ধলাই জেলা পুলিশের কাছে বিপুল পরিমাণ নেশাসামগ্রী পাচারের গোপন তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতে ধলাই জেলার এসপি, এডিশনাল এসপি, এবং আমবাসা থানার এসডিপিও-র নেতৃত্বে সোমবার বেতবাগান নাকাপয়েন্টে অভিযান চালানো হয়েছে। এএস- ০১- এইচসি- ৬৪৩৮ নাম্বারের একটি অয়েল ট্যাংকারকে আটক করে তাতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। ওই অয়েল ট্যাংকার থেকে মোট ৯ লক্ষ ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ২৮ কোটি টাকা। পাশাপাশি গাড়ির চালক এবং সহচালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top