News Flash

  • Home
  • প্রধান খবর
  • লাড্ডু প্রসাদ বিতর্কে গ্রেফতার ৪, সিবিআই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Image

লাড্ডু প্রসাদ বিতর্কে গ্রেফতার ৪, সিবিআই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তিরুপতি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের লাড্ডুতে অনিয়মের হদিস পেল সিবিআই। এই মামলায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যও। ধৃতদের মধ্যে রয়েছে এ আর ডেয়ারি (তামিলনাড়ু), পরাগ ডেয়ারি (উত্তর প্রদেশ), প্রিমিয়ার এগ্রি ফুডস ও আলফা মিল্ক ফুডসের ৪ জন। তিনটি রাজ্যের তিনটি পৃথক ডেয়ারি সংস্থার প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তে ঘি সরবরাহের সময় অনিয়ম ধরা পড়েছে। বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা ঘি সরবরাহের জন্য এ আর ডেয়ারির নামে দরপত্র সংগ্রহ করে। বৈষ্ণবী ডেয়ারি টেন্ডার প্রক্রিয়ায় হেরফের করার জন্য এ আর ডেয়ারির নাম ব্যবহার করে মিথ্যা নথি ও সিল তৈরি করেছে। উত্তরাখণ্ডের রুরকির ভোলে বাবা ডেয়ারি থেকে ঘি নেওয়ার দাবি করে বৈষ্ণবী ডেয়ারি তৈরি করেছিল ভুয়ো রেকর্ড।

সিবিআই সূত্রে খবর, মন্দিরে ঘিয়ের জোগান দেওয়ার জন্য বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা এ আর ডেয়ারির নামে টেন্ডার নিতেন। ভুয়ো নথি দেখিয়ে টেন্ডার প্রক্রিয়ায় কারচুপি করতেন। এ ছাড়া, বৈষ্ণবী ডেয়ারির লোকজন ভুয়ো অ্যাকাউন্ট খুলে দাবি করতেন, তাঁরা উত্তরাখণ্ডের ভোলেবাবা ডেয়ারির কাছ থেকে ঘি কেনেন। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এই পরিমাণ ঘিয়ের জোগান দেওয়ার ক্ষমতাই নেই ভোলেবাবা ডেয়ারির।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top