News Flash

Image

ভয়াবহ যান দুর্ঘটনায় রক্তাক্ত তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ ফেব্রুয়ারি:
আবারো ভয়াবহ যান দুর্ঘটনায় রক্তাক্ত হল তিন যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় আসাম-আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে , টিআর০৬ – ডি – ৫৭৯৫ নম্বরের একটি মোটরসাইকেল নিয়ে ট্রাফিক বিধি লংঘন করে আয়েশ দেববর্মা(২৪), অখিল দেববর্মা(৩১) এবং রেহান দেববর্মা(৩১) নামের তিনজন আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে খোয়াই-এর বাগান বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় টিআর০৪ – ই – ১৫৩০ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির ধাক্কায় বাইকে থাকা ওই তিন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে। তৎক্ষণাৎ দুর্ঘটনার বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে এলাকার লোকজন এবং ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের নিকট। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top