News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ
Image

পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ

শান্তিরবাজার, ১০ ফেব্রুয়ারি : পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় প্রিন্সিপাল রাজেশ মীনা দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রিন্সিপাল মীনা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে সঠিকভাবে বাস্তবায়ন করে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

সোমবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের বিভিন্ন দিক প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রিন্সিপাল রাজেশ মীনা। প্রধানমন্ত্রীর ভাষণে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ও মানসিক বিকাশে কী কী করা প্রয়োজন, তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এই ভাষণ থেকে ছাত্র-ছাত্রীরা অনেক কিছু শিখতে পারে এবং ভবিষ্যতে এর ওপর গুরুত্ব দেবে বলে জানায়।

বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মীনা সংবাদমাধ্যমের সামনে আজকের এই কর্মসূচী সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ ছাত্র-ছাত্রীদের জন্য খুবই অনুপ্রেরণামূলক ছিল এবং এর মাধ্যমে তারা নতুন দিশা খুঁজে পাবে। আজকের এই কর্মসূচীকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top