News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে হৈমন্তীয়া কার্যশালার উদঘাটন সমারোহ
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে হৈমন্তীয়া কার্যশালার উদঘাটন সমারোহ

আগরতলা, ১০ ফেব্রুয়ারী: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে ১০/০২/২০২৫ থেকে ১৬/২/২০২৫ পর্যন্ত সম্ভদিবসীয় হৈমন্তীয়া কার্যশালা অনুষ্ঠিত হবে। অদ্য ১০/২/২০২৫ তারিখে একলব্য পরিসরে এই কার্যশালার উদঘাটন সমারোহ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামেশ্বর সিংহ দ্বারভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর দেব নারায়ণ ঝা মহোদয়। তিনি তাঁর ভাষণে কুমারসম্ভবম্ বিশিষ্ট সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাস বিরচিত কাব্যের বিষয়ে আলোকপাত করেছেন। কুমার কার্তিকের জন্মের সম্ভাবনাকে কেন্দ্র করে এই মহাকাব্যটি রচিত। এইজন্য “কুমারসম্ভবম্” মহাকাব্যটি স্বার্থক ও যথার্থ। তার পাশাপাশি তিনি কবিকুলগুরু কালিদাসের অপরিমেয় জ্ঞানের ভাণ্ডারকে তাঁর আলোচনায় উপস্থাপিত করেছেন।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর শিবরাম শর্মা মহোদয়। তিনি তাঁর ভাষণে সংস্কৃত কাব্যশাস্ত্র বিষয়ে বিষয়ে আলোকপাত করেন। সংস্কৃত ভাষায় লিখিত নাট্যশাস্ত্র বিষয়ে এবং সাহিত্য শাস্ত্রের আবশ্যিকতা বিষয়ে তিনি সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন।থা: প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নির্দেশক, একলব্য ক্যাম্পাস, ত্রিপুরা, উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। তাছাড়া বৌদ্ধ দর্শন বিভাগের অধ্যক্ষ প্রফেসর অবধেশ কুমার চৌবে এবং শিক্ষাশাস্ত্র বিভাগের অধ্যক্ষ প্রফেসর বি. শ্রীনিবাস উপস্থিত ছিলেন। উদঘাটন সমারোহের সঞ্চালক ছিলেন ড. আলোক কুমার পান্ডে মহোদয়। এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলকে উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. স্বর্গকুমার মিশ্র। শান্তি মন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top