News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংরক্ষণ নীতি মেনেই জুনিয়র পিআই পদে লোক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার: যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
Image

সংরক্ষণ নীতি মেনেই জুনিয়র পিআই পদে লোক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার: যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি:
সম্প্রতি রাজ্যের কয়েকটি সংবাদপত্রে বিভিন্ন শিরোনামে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে জুনিয়র পিআই পদে (গ্রুপ-সি) নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ মানা হয়নি বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেইসব সংবাদসমূহ নিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় স্পষ্টিকরণ দেন। আজ সচিবালয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী নিজ অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, গত ৭ ফেব্রুয়ারি, ২০২৫ রাজ্যের কয়েকটি সংবাদপত্রে ৩০ ১টি জুনিয়র পিআই (গ্রুপ-সি) পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিষয়ে এমডিসি প্রদ্যুত কিশোর দেববর্মন এবং বিধায়ক রঞ্জিত দেববর্মা চিঠির মাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপনে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের বিষয়ে জানতে চান।

ক্রীড়ামন্ত্রী টিংকু রায় আজকের এই সাংবাদিক সম্মেলনে জানান, জুনিয়র পিআই পদে লোক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সংরক্ষণ নীতিকে সম্পূর্ণ মান্যতা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ঐ পদে দপ্তরে কর্মরতদের সংখ্যা এবং শূন্যপদের সংখ্যার ভিত্তিতেই বর্তমানে এই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় এবং বিজ্ঞপ্তি জারি করা হয়। তিনি জানান, দপ্তরের অনুমোদিত জুনিয়র পিআই পদের সংখ্যা ৭৭০টি। এর মধ্যে তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের জন্য ১৩১টি, তপশিলি জনজাতি ২৩৯টি, সাধারণ ক্যাটাগরির ৪০০টি পদ রয়েছে। বর্তমানে এই পদে দপ্তরে কর্মরতদের সংখ্যা তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের ৮২ জন, তপশিলি জনজাতিভুক্ত সম্প্রদায়ের ১৯৫ জন এবং সাধারণ ক্যাটাগরির ১১০ জন।

এই প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী জানান, ২০০৯ সালে ২২৬টি শূন্যপদের মধ্যে ২০০ জন জুনিয়র পিআই পদে লোক নিয়োগের জন্য অর্থ দপ্তর অনুমোদন দেয়। সেই মোতাবেক এসসি সম্প্রদায়ভুক্ত ৬০ জন, জনজাতি সম্প্রদায়ভুক্ত ১২৬ জন এবং সাধারণ ক্যাটাগরির ১৩ জন লোক নিয়ে মোট ১৯৯ জন নিয়োগ করা হয়। এরফলে তখনই তপশিলি জনজাতিভুক্ত সম্প্রদায়ের শূন্যপদগুলি অধিকাংশ পূরণ হয়। সম্প্রতি ৩৮৩টি শূন্যপদের মধ্য থেকে ৩০ ১টি জুনিয়র পিআই পদে নিয়োগের জন্য অর্থ দপ্তর থেকে মঞ্জুরি দেওয়া হয়। যথারীতি বিজ্ঞপ্তি জারি করা হয়, যার মধ্যে তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের শূন্যপদের সংখ্যা ৩৫টি, তপশিলি জনজাতি ১৮টি এবং সাধারণ ক্যাটাগরির ২৪৮টি পদ রয়েছে। তিনি জানান, সংরক্ষণ নীতি অনুসারে কর্মরত জুনিয়র পিআই এবং বর্তমানে বিজ্ঞপ্তি জারিকৃত জুনিয়র পিআই শূন্যপদগুলি যোগ করা হলে তপশিলি জাতিভুক্ত পদ হবে মোট ১১৭টি, তপশিলি জনজাতিভুক্ত পদ হবে ২১৩টি এবং সাধারণ ক্যাটাগরি পদ হবে ৩৫৮টি। অর্থাৎ বর্তমান জুনিয়র পিআই পদে লোক নিয়োগের জন্য ১০০ শতাংশ রোস্টার মান্যতা এবং ত্রিপুরা এসসি-এসটি রিজার্ভেশন রুলস-১৯৯২ মেনেই শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী এবং অধিকর্তা এস বি নাথ।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top