News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইটভাটা শ্রমিকদের ৯ দফা দাবিতে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন
Image

ইটভাটা শ্রমিকদের ৯ দফা দাবিতে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন

আগরতলা, ১০ ফেব্রুয়ারি : সোমবার ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন ৯ দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন।

শ্রমিকেরা ইটভাটা শ্রমিকদের মজুরি ১০% বৃদ্ধি করা, শ্রমিকদের বসবাসের ঘরগুলি পাঁকা করা, ভাটার শ্রমিকদের বিশুদ্ধ পানীয় জল, পাঁকা শৌচাগার, ঔষধপত্র, রান্নার প্রয়োজনীয় জ্বালানি এবং প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা সুনিশ্চিত করা ইত্যাদি ৯ দফা দাবি জানিয়ে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেছে।

শ্রমিকরা আশা করছে, শ্রম কমিশনার এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ নেবেন।

Releated Posts

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

বিলোনিয়া জিআরপি থানায় চাঞ্চল্য: গাঁজাসহ ধৃত যুবক পলাতক, পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

বিলোনিয়া, ৯ জুন: বিলোনিয়া রেল স্টেশনে গাঁজাসহ আটক এক যুবককে ঘুষের বিনিময়ে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 9, 2026

সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরিতে অনিশ্চয়তা, টেট পাশ বাধ্যতামূলক

আগরতলা, ৯ জুন : শিক্ষক নিয়োগে টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) বাধ্যতামূলক হওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সাহায্য প্রত্যাশী…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top