News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: ছাত্রছাত্রী সহ সমাজের প্রত্যেককে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদকাসক্তির ঝুঁকি থেকে সমাজকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘জাগৃতি – ২০২৫’, আন্ত-কলেজ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এ জাতীয় কুইজ প্রতিযোগিতা বর্তমান সময়ে অপরিহার্য। সড়ক দুর্ঘটনার কারণে আমরা মূল্যবান মানবসম্পদ হারিয়ে ফেলেছি। এটা শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশেই হচ্ছে। আর ভোক্তা সুরক্ষার জন্য সচেতনতাও গুরুত্বপূর্ণ। আমরা নেশা মুক্ত ত্রিপুরা (ড্রাগ-ফ্রি ত্রিপুরা) গড়ে তোলার আহ্বান রেখেছি। যেখানে ত্রিপুরা পুলিশ ও অন্যান্য এজেন্সিগুলি এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছে। ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যত। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। সচেতনতা হচ্ছে মূল বিষয় এবং এই জাতীয় প্রতিযোগিতা মানুষের মধ্যে আগ্রহ তৈরি করে ও তাদের অংশ নিতে উৎসাহিত করে।

আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, ছাত্রছাত্রীরা দেশের সম্পদ এবং তাদের ভোক্তা ও সড়ক সুরক্ষা সম্পর্কে সচেতন করা রাজ্য সরকারের পক্ষে সহায়ক হবে। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরে সুনাম করছে। ত্রিপুরার বিলোনিয়ার এক ছাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে পরীক্ষা পে চর্চায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। সে প্রধানমন্ত্রীর সামনে সমস্ত কিছু সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং আমি তার জন্য সত্যিই গর্বিত। সে আমাদের সকলের প্রতিনিধিত্ব করেছে। ত্রিপুরার ছাত্রছাত্রীরা এখন প্রতিটি ক্ষেত্রে ভালো করছে। প্রত্যেককে অবশ্যই মাদক সরবরাহের সঙ্গে যুক্তদের চিহ্নিত করতে হবে এবং রিপোর্ট করতে হবে। সমাজ যদি ভালো থাকে, তবে ছাত্রছাত্রীরা আরও ভালো কিছু করতে পারবে। রাজ্যে ৩০ বছর আগে স্কুল ও কলেজগুলির অবস্থা করুণ ছিল। পরীক্ষার সময় বোমা ছোড়া হত। তবে পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। কিন্তু এখন একটি নতুন হুমকি হিসেবে উদয় হয়েছে – সেটা ড্রাগস বা মাদক। তাই প্রত্যেককে অবশ্যই এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

এদিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ভোক্তাদের অধিকার ও সুরক্ষা সম্পর্কিত বিষয়ে প্রয়োজনীয় করণীয় পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করেন। তিনি বলেন, অনেক সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে মানুষ হেলমেট সঠিকভাবে পরিধান করেন না। এতে মারাত্মক দুর্ঘটনায় জখম হচ্ছে। তরুণরা বাইক চালাচ্ছে, কিন্তু সঠিকভাবে হেলমেট পড়ছে না এবং অনেকে সুরক্ষা নীতিকে অবহেলা করছে। যদিও দেশের অন্যান্য অংশের তুলনায় আমাদের রাজ্যে দুর্ঘটনার সংখ্যা অনেক কম। তারপরেও আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা এড়াতে অবশ্যই ওভারস্পিডিং, নেশার ঘোরে গাড়ি চালানো ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে। দুর্ঘটনাগ্রস্ত রোগীদের কথা চিন্তা করে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রমা সেন্টারও স্থাপন করেছি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top