News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতীদের আক্রমণে পরিবার সহ আক্রান্ত যুবক, ভাঙচুর করা হয় গাড়ি, থানায় মামলা
Image

দুষ্কৃতীদের আক্রমণে পরিবার সহ আক্রান্ত যুবক, ভাঙচুর করা হয় গাড়ি, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ ফেব্রুয়ারি:
বাড়ি ফেরার পথে আক্রান্ত হল এক যুবক সহ তার পরিবার। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছে।

দুষ্কৃতিকারীদের হামলায় রক্তাক্ত হয়েছেন যুবক। ভাঙচুর করা হয় তাদের ব্যবহৃত একটি আলিশান গাড়ি। অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা গৃহবধূ সহ তার তিন বছরে পুত্র সন্তান। ঘটনা পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন নোয়াপাড়া এলাকায়। বিষয়টি নিয়ে বর্তমান গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানা যায় বিশালগড় নোয়াপাড়া এলাকার যুবক মিলাদ হোসেন। রবিবার রাত অনুমানিক আটটা নাগাদ মিলাদ হোসেন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে আগরতলা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তৎসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, শিশু পুত্র সহ দুই বন্ধু। জানা গেছে তাদের গাড়িটি নোয়াপাড়াস্থিত পার্টি অফিস সংলগ্নস্থানে পৌঁছামাত্রই স্থানীয় একদল দুষ্কৃতিকারী জসীমউদ্দীন, নাসির হোসেন, তোফাজ্জল হোসেন, বিশ্বজিৎ সাহা, সমর সাহা সহ আরো একাধিক যুবক হাতে দা লাঠি রড নিয়ে তাদের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এমনটাই দাবি আক্রান্ত যুবক মিলাদ হোসেনের। দুষ্কৃতিকারীদের আক্রমণে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় তাদের ব্যবহৃত গাড়িটি পর্যন্ত। আক্রান্ত হন মিলাদ হোসেন সহ তার এক বন্ধু নাসির উদ্দিন। একসময় জীবন রক্ষার্থে মিলাদ হোসেন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন। অন্যথায় তাদেরকে হত্যা করার উপক্রম ছিল বলে দাবি করেন মিলাদ হোসেনের স্ত্রী।

পরবর্তীতে প্রতিবেশী লোকজন সহ আত্মীয় পরিজনরা উপস্থিত হয়ে আক্রান্ত মিলাদ হোসেন এবং তার বন্ধুকে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার রাতেই আক্রান্ত মিলাদ হোসেনের স্ত্রী বিশালগড় থানায় মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এদিকে আক্রান্ত মিল্লাদ হোসেনের স্ত্রী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত তাদের পরিবারের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। কিছুদিন পূর্বেও মিলাদ হোসেন সহ তার এক বন্ধুকে প্রচন্ড মারধর করে অভিযুক্তরা। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরেই বলে দাবি করা হয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top