News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম – আগরতলা জাতীয় সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সংসদে সরব বিপ্লব
Image

আসাম – আগরতলা জাতীয় সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সংসদে সরব বিপ্লব

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: আসাম – আগরতলা জাতীয় সড়কে চোরাইবাড়ি থেকে শনিছড়া পর্যন্ত ১১ কিলোমিটার বেহাল রাস্তার দ্রুত সংস্কারের জন্য সংসদে দাবি উত্থাপন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন,
আসাম আগরতলা (এনএইচ -৮) জাতীয় সড়ক উত্তরপূূর্বাঞ্চলের জন্য ভারতের প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। এই প্রকল্প বিজেপি সরকারের এক্ট ইস্ট পলিসির ধারা বহন করছে। তাছাড়া, আসাম- আগরতলা জাতীয় সড়ক বিভিন্ন রাজ্যেে সাথে ত্রিপুরাকে একসূত্রে বেঁধে রেখেছে। কিন্তু চোরাইবাড়ি থেকে শনিছড়া পর্যন্ত ১১ কিলোমিটার বেহাল দশা। তিনি বলেন, আসাম-আগরতলা জাতীয় সড়কের কিছু অংশের দূরবস্থার কারণে প্রতিনিয়ত যান দূর্ঘটনা হচ্ছে। তাছাড়া, পরিবহন দুর্ভোগের বিষয়টিও রয়েছে।

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় অত্যাধিক বৃষ্টির কারণে জাতীয় সড়কে জল নিকাশি ব্যবস্থা না হওয়ায় জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে। তাতে, আশপাশ এলাকার স্থানীয় মানুষদের যাতায়াতের অসুবিধা হয়। তাই অগ্রাধিকারের ভিত্তিতে স্থায়ী সমাধানের জন্য তিনি সংসদে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির দৃষ্টি আকর্ষণ করেন l

তিনি মন্ত্রী নীতিন গড়করির নিকট অতিসত্বর সমস্যা সমাধানের জন্য এনএইচআইডিসিএল-র একটি কমিটি গঠন করার আবেদন জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top