News Flash

Image

ঘরের দরজা ভেঙে বাইক নিয়ে পালালো চোর

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৯ ফেব্রুয়ারি:
এক মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে বাইক চুরি করে পালালো চোরের দল। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা এলাকায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে শনিবার গভীর রাতে বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। বাইক মালিকের নাম ইন্দ্রজিৎ সরকার।

ঘটনার বিবরনে জানা যায়, রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পান ওনার সংসার প্রতিপালন করা একমাত্র মাধ্যম মটর বাইকটি নেই। চোরের দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাইকটি নিয়ে পালিয়ে যায়। বাইকের মালিক রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ খোঁজাখুঁজি করার পর বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে বাইকটি উদ্ধার করতে মাঠে নেমে পড়ে। জানাযায় বিশ্রামগঞ্জ বিভিন্ন এলাকায় বর্তমানে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট,হিরোইনের ব্যবসা রমরমা।এ সমস্ত নেশাজাতীয় সামগ্রী সেবন করে নেশা কারবারীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন বাড়িঘরে। থালাবাসন থেকে শুরু করে রাবার সিট, বাড়ির মধ্যে যা কিছু পায় তাই চুরি করে নিয়ে যায়। প্রশাসনের কাছে এ সমস্ত নেশাগ্রস্ত চোরদের সনাক্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top