News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকা
Image

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি:
গভীর রাতে কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই শনিবার রাত আনুমানিক ১২ টার সময় কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আক্তার আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায় যে প্রতিদিনের মতো গতকালও খাওয়া-দাওয়া শেষ করে আকতার আলীর পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে রাত্র আনুমানিক বারোটার সময় দেখতে পান ঘরে আগুন। সাথে সাথে আক্তার আলীর পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ঘরের বাইরে চলে আসে। আকতার আলীর পরিবারের লোকজন ঘরের বাইরে এসে চিৎকার চেঁচামেচি করার পর পাড়া-প্রতিবেশী ছুটে আসেন। পাড়া-প্রতিবেশী এসে শত চেষ্টা করেও এই বসতঘরটি অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে পারেননি। খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে।

কৈলাসহর থেকে ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের এর কর্মীরা আসার আগেই বসত ঘরটি সম্পূর্ণ জলে পুড়ে ছাই হয়ে যায়। একান্ত সাক্ষাৎকারে রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের পঞ্চায়েত নজরুল ইসলাম বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমান ২৫ লক্ষ টাকা হবে। ঘরের মধ্যে ছিল একটি পালসার বাইক ও ফ্রিজ ,টিভি ,খাট মোবাইল প্রচুর পরিমাণ স্বর্ণ অলংকার কাপড় সহ প্রচুর পরিমাণে জিনিসপত্র জলে পুড়ে ছাই হয়ে যায়।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top