News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর পুরাতন কালীবাড়ি কমিটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

কৈলাসহর পুরাতন কালীবাড়ি কমিটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি:
কৈলাসহর পুরাতন কালীবাড়ি কমিটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার। কৈলাসহর পুরাতন কালীবাড়ি কমিটির উদ্যোগে এবং ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ৯ই ফেব্রুয়ারি এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পুরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আয়োজিত এই শিবিরে চক্ষু পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এই শিবিরে ১০০-এর বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন। শুধুমাত্র পুর এলাকার বাসিন্দারাই নয়, কুবঝার সহ আশপাশের এলাকা থেকেও অনেকে এই পরিষেবা গ্রহণ করেন।

পুরাতন কালীবাড়ির সম্পাদক নিলাঞ্জন দাস জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরকে বিশেষ ধন্যবাদ জানান তাদের সহযোগিতার জন্য। স্বাস্থ্য শিবিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অনেকে এর প্রশংসা করেছেন। আয়োজকরা আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top