News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোটি টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার নেশাকারবারি
Image

কোটি টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার নেশাকারবারি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ ফেব্রুয়ারি:
বাগবাসা থানা এলাকায় একটি ম্যাক্স গাড়ি আটক করে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগবাসা নাকা পয়েন্টে একটি মেক্স গাড়িতে অভিযান চালিয়ে বাগবাসা থানার পুলিশ ৫ প্যাকেটে প্রায় ৫০ হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটক করা হয় এক নেশা কারবারীকে। তার নাম মোতালেক মিয়া, বাড়ি কাঠালিয়া সিপাহিজলা।

উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই জানান, বাগবাসা থানার পুলিশের কাছে খবর আসে চুরাইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে টিআর০১-ডি-২৪৯৫ নম্বরের একটি মহিন্দ্র ম্যাক্স গাড়ি নেশা সামগ্রী নিয়ে যাবে। সেই মোতাবেক বাগবাসা থানার অফিসার ইনচার্জ বাগবাসা নাকাতে উৎপাতে বসে থাকেন। দুপুর দেড়টা নাগাদ গাড়িটি যখন বাগবাসা নাকা পয়েন্টের সামনে আসে সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি গ্যালেনের ভেতর পাঁচ প্যাকেটে প্রায় পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ সুপার জানান উদ্ধারকৃত নেশা জাতীয় ট্যাবলেটের কালো বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার মত। বাগবাসা থানায় এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top