News Flash

Image

পুরনিগমের ৩২ নং ওয়ার্ড পরির্দশনে মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি:
রবিবার ৩২নং ওয়ার্ড এর অন্তর্গত টাউন প্রতাপগড় গীতামন্দির এলাকায় ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। গোটা এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মেয়র।

পরিদর্শন শেষে মেয়র বলেন, গোটা এলাকাটি ঘুরে দেখেছেন তিনি। এলাকায় জল নিষ্কাশনের সমস্যা রয়েছে। বিভিন্ন জায়গায় ড্রেনগুলি অকেজো অবস্থায় রয়েছে। ফলে এলাকায় জল নিষ্কাশনের জন্য কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। সামনেই বর্ষার মরসুম। তার আগেই ড্রেনগুলি সংস্কারের মাধ্যমে এলাকার জল নিষ্কাশনি সমস্যা সমাধানের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। নগর উন্নয়ন দপ্তর, স্মার্ট সিটি এবং পূর্ত দপ্তর সবাই মিলে একসাথেই কাজ করে চলেছে। খুব দ্রুত এলাকার সমস্যা গুলোর সমাধান হবে বলে এদের আশ্বাস দিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

Releated Posts

মোহালির খুনের মামলায় ত্রিপুরা থেকে এক শুটার আটক, পাঞ্জাব পুলিশের অভিযানে সহযোগিতা ত্রিপুরা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে:  পাঞ্জাবের মোহালি শহরে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের মামলায় ত্রিপুরা থেকে এক অভিযুক্ত শুটারকে…

ByByReshmi Debnath May 4, 2026

বৌভাতের দিনেই বাড়িতে এলো নববধূর মৃতদেহ, শোক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ মে: এক আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের আবহে। বৌভাতের দিনেই বাড়িতে…

ByByReshmi Debnath May 4, 2026

দীর্ঘদিন ধরে তালাবন্ধ পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পিতরাইপাড়ায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে…

ByByReshmi Debnath May 4, 2026

নির্বাচনী ফল ঘোষণার পর সোনামুড়া ও কমলপুরে সিপিআই(এম) কার্যালয়ে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top