News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লির পরাজয় থেকে ত্রিপুরার বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত : রতন লাল নাথ
Image

দিল্লির পরাজয় থেকে ত্রিপুরার বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত : রতন লাল নাথ

আগরতলা, ৮ ফেব্রুয়ারী : দিল্লির জয় থেকে ত্রিপুরার বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত। কারণ, মানুষকে বিভ্রান্ত করে কোনো নির্বাচনে জেতা যায়না। আজ ২৭ বছর পর দিল্লি নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ে মোহনপুরে বিজয় মিছিলে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী রতন লাল নাথ।

এদিন মন্ত্রী বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির তাবড়-তাবড় নেতা মন্ত্রীরা হেরেছেন। মানুষকে ভুল বুঝিয়ে শাসন ক্ষমতায় আসা সম্ভব নয়। মানুষ আবার প্রমাণিত করেছে বিজেপির নীতিই আসল নীতি। আগামীদিনে অবিজেপি রাজ্যগুলোও নিজেদের ভুল বুঝতে পারবে, বলে দাবি তাঁর। ওই রাজ্যগুলি আগামী নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনবে বলে, আশা ব্যক্ত করেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, দিল্লির জয় থেকে রাজ্যের বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত। কারণ, মানুষকে বিভ্রান্ত করে কোনো নির্বাচনে জেতা যায়না।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top