News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক ব্যক্তি
Image

স্কুটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক ব্যক্তি

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: কৈলাসহর কীর্তনথলি এলাকায় শনিবার দুপুর বেলা স্কুটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক ব্যক্তি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়েছে দমকলবাহিনী। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, জলাই এলাকার বাসিন্দা জিতেন্দ্র গোপ কাজের সুবাদে শহরে এসেছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কীর্তনথলি এলাকায় যাবার পর একটি ছাগল উনার স্কুটির নিচে পড়ে যায়। এই ছাগল রক্ষা করার জন্য তিনি চেষ্টা করলে, দুর্ঘটনার কবলে পড়েন স্কুটি নিয়ে । তিনি রাস্তার মধ্যে উল্টে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠায় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে । ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top