News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের সবচেয়ে বড় ক্যান্সার হল ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেট : সিন্ধিয়া
Image

দেশের সবচেয়ে বড় ক্যান্সার হল ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেট : সিন্ধিয়া

গোয়ালিয়র, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দেশের সবচেয়ে বড় ক্যান্সার হল ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ)। শনিবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই সকালে গোয়ালিয়রে এক সাংবাদিক সম্মেলনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “আমাদের দেশের সবচেয়ে বড় ক্যান্সার হল, ব্যাঙ্কগুলির নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ), যা বিজেপি ও এনডিএ সরকার কংগ্রেস এবং ইউপিএ সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে, দিল্লির জনগণের উপর বোঝা হিসেবে।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেছেন, “২০১৪ সালে, সেই এনপিএ ছিল ১১.৫ শতাংশ। এখন তা ২.৬ শতাংশ, ১০ বছর আগে, ইউপিএ সরকার পরিকাঠামোর জন্য মাত্র ২ লক্ষ কোটি টাকা খরচ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা বাড়িয়ে ১১ লাখ কোটি টাকা করেছেন।” দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সিন্ধিয়া বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে সরকার গড়বে বিজেপি।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top