News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্বশুরবাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ
Image

শ্বশুরবাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ

আগরতলা, ৮ ফেব্রুয়ারী: শ্বশুরবাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে এক গৃহবধূ। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাঁর হদিশ পাওয়া যায়নি। ওই ঘটনায় অন্তর্গত ৫১ নম্বর ওয়ার্ডের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ গৃহবধূর মার অভিযোগ, তার মেয়েকে মানসিক ভাবে নির্যাতন করত।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পূর্ব থানার অন্তর্গত ৫১ নম্বর ওয়ার্ডের গৃহবধূ পারমিতা দাস শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। কিন্তু গৃহবধূর বাপের বাড়ির লোকজন ওই বিষয়ে জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

এদিকে গৃহবধূর মার অভিযোগ, তার স্বামী সঞ্জু ঘোষ সহ শ্বশুড়বাড়ির লোকজন তাকে মানসিক ভাবে নির্যাতন করতো। গত চার বছর আগে সামাজিক মতে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সন্তানের মা হতে পারেন নি পারমিতা। সন্তানের জন্য শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা এবং স্বামী তার উপর শারিরীক এবং মানসিক নির্যাতন করত। এমনকি তার মা দেখা করতে আসলে কথা বলতেও দেওয়া হত না তাকে। ওই ঘটনায় তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top