News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ বসতঘর থেকে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

নিজ বসতঘর থেকে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: নিজ বসত ঘরে এক বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় বিলোনিয়ার বাশ পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনের দিন আগে মৃত্যু হয়েছে এই ব্যাক্তির।

আজ নিজ বাড়ির বসত ঘর থেকে এক ব্যাক্তির পঁচা গলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলোনিয়া বাঁশ পাড়া কলোনি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনের দিন আগে মৃত্যু হয়েছে এই ব্যাক্তির। নাম বিপ্লব পোদ্দার ,বয়স সাতান্ন বছর। তবে কি ভাবে মৃত্যু হয়েছে তা জানা যায় নি। এদিকে, ঘটনায় খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। এরপর মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মৃত বিপ্লব পোদ্দার একাই বাড়িতে থাকতেন। ঘরের দরজা বন্ধ। পঁচা গন্ধ বের হচ্ছে। শনিবার দুপুরে এই গন্ধ বের করতে এলাকার কিছু লোক বাড়িতে ঢুকে দরজার সামনে যেতেই আরো তীব্র গন্ধ পায়। খবর দেওয়া হয় বিপ্লবের আত্মীয় স্বজনক । এরপর পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙ্গতেই উদ্ধার হয়েছে পঁচা গলা মৃত দেহ। বাড়ির এলাকার কাছাকাছি বোনের বাড়ি। মৃতের বোনের কাছ থেকে জানা যায়, তিনি নাকি বাড়িতে ঠিক ভাবে থাকেন না। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। গত কিছুদিন যাবৎ খোঁজ পাওয়া যায়নি। মোবাইলছ ফোন করলেও রিসিভ করছে না।ঘরের ভিতরে ভাইয়ের লাশের খবর পেয়ে কান্নায় ভেংগে পরে। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top