News Flash

  • Home
  • দেশ
  • ৩৩টি আসনের ফল প্রকাশিত; ২২টি আসনে জয় বিজেপির, এএপি ১১টিতে জয়ী
Image

৩৩টি আসনের ফল প্রকাশিত; ২২টি আসনে জয় বিজেপির, এএপি ১১টিতে জয়ী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে জয়ের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দুপুর ৩টো পর্যন্ত ৩৩টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ৩৩টি আসনের মধ্যে ২২টি আসনে জিতেছে বিজেপি, এগিয়ে রয়েছে ২৫টি আসনে। অন্যদিকে, আম আদমি পার্টিও ১১টি আসনে জয়লাভ করেছে। এএপি এগিয়ে রয়েছে ১২টি আসনে।

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য দরকার ৩৬টি আসন। ইতিমধ্যেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছে বিজেপি। দিল্লিতে এবার খারাপভাবে হারতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়। দিল্লিতে এবারও খাতা খুলতে পারেনি কংগ্রেস।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top