News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমেরিকা থেকে ভারতীয়দের অমানবিকভাবে দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপ চাইছে আমরা বাঙালী দল
Image

আমেরিকা থেকে ভারতীয়দের অমানবিকভাবে দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপ চাইছে আমরা বাঙালী দল

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : আমেরিকা থেকে ট্রাম্পের দ্বারা অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের অমানবিকভাবে দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে আমরা বাঙালী দল।

উল্লেখ্য, আজ শিবনগরস্থিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ের সামনে আমেরিকা থেকে অমানবিক ভাবে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গত ২০ শে জানুয়ারী শপথ গ্ৰহণের মাধ্যমে দ্বিতীয় বারের মতো ক্ষমতা দখলের পরেই ডনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের আমেরিকা থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজে হাত দিয়েছেন। ভারতবাসী মাত্রেই অবগত আছেন যে ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা বাণিজ্য সহ ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। শোনা যায় আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এমতাবস্থায় অবৈধভাবে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে ভারতীয় নাগরিকদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে জোর করে ভারতে পাঠানো হয়েছে, যা সম্পূর্ণ মানবতাবিরোধী এবং এই সম্পর্কে ভারত সরকারের নীরবতা ও দেশের প্রধানমন্ত্রীর নীরবতায় দেশবাসী লজ্জিত বোধ করছেন বলে দাবি আমরা বাঙালীর।

আজ আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি আমেরিকার মানবতা বিরোধী আচরণের ও ভারত বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে আমরা বাঙালী দলের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে অবিলম্বে ট্রাম্পের এই ধরনের আচরণের তীব্র বিরোধিতা করা হোক।

আমরা বাঙালী দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে ভারত সরকার এই ব্যাপারে আমেরিকার সাথে আলোচনা করে অবৈধ ভারতীয় নাগরিকদের সসম্মানে আনার ব্যবস্থা করুক। হয়তো কিছু ভারতীয় বাঁচার তাগিদে বা দালালদের খপ্পরে পড়ে গিয়েছে।

দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, তাদের এই অমানবিক ভাবে ফেরত পাঠানোর প্রচেষ্টাকে রুখে দিয়ে নিজ দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ বিশ্বায়নের যুগে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে কর্মসংস্থানের জন্য। এটা কেউ অস্বীকার করতে পারবে না। দরকার হলে আন্তর্জাতিক আইন মেনে ফেরত পাঠানোর প্রচেষ্টা করা হোক। আমেরিকার ফেরত পাঠানোর ঢং কে এভাবে নীরবে মেনে নেওয়া যায় না। তাই ভারত সরকারের এই ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ কামনা করছে আমরা বাঙালী দল।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top