News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাট্টাপ্রাপ্ত জায়গাতে নির্মিত বসতঘর গুড়িয়ে দেওয়ার অভিযোগ বনদপ্তরের বিরুদ্ধে
Image

পাট্টাপ্রাপ্ত জায়গাতে নির্মিত বসতঘর গুড়িয়ে দেওয়ার অভিযোগ বনদপ্তরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ ফেব্রুয়ারি:
রাজনগর তৃষ্ণা বনদপ্তরের কর্মীদের কারনে মাথার ছাদ হারালো চার পরিবার। এই চার পরিবারের বসত ঘর তছনছ করে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে বনদপ্তরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিলোনিয়া রাজনগরে নিহারনগর দেবদুয়া পাড়াতে।

জানা যায়, নিজের পাট্টা জায়গাতে বসত ঘর তুলে বসবাস করছে এই চার পরিবার। বিনা নোটিশে হঠাৎ রাতের আঁধারে বনদপ্তরের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বনদপ্তরের কর্মীরা চড়াও হয়ে বাড়ি ঘর ভাঙ্গচুর শুরু করে বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করে মাথার উপর ছাদ হারা পরিবারগুলো ।

পাট্টা প্রাপক এই চার পরিবার কোন কিছু বুঝে উঠতে পারেননি। পাট্টা কাগজ ঘর থেকে নিয়ে এনে দেখানোর পর বন দপ্তরের অফিসার সুকান্ত সরকার পাট্টার কাগজ ছিড়ে ফেলে বলে অভিযোগ। বাড়িঘর ভাঙ্গচুরের সময় বন দফতরের কর্মীদের প্রতিহত করতে গিয়ে লক্ষ্মী ত্রিপুরাকে মারধর সহ দুর্ব্যবহার করে। যার ফলে লক্ষী ত্রিপুরা বুকে আঘাত পায় । পরবর্তী সময়ে পরিবার লোকজন নিহার নগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য । বিষ্ণু ত্রিপুরা, কতিলা ত্রিপুরা, লক্ষ্মী ত্রিপুরা ও সুস্মিতা ত্রিপুরার এই চার পরিবারের বাড়িঘর তছনছ করে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানা যায় । পাট্টা জায়গা হওয়ার সত্বেও বসত ঘর গুঁড়িয়ে দেওয়া হলো এই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এই চার পরিবার মাথা গুজার ঠাঁই হারিয়ে আজ দিশেহারা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top