News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকা ধর্ষণের দায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ডের ঘোষণা
Image

নাবালিকা ধর্ষণের দায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ডের ঘোষণা

আগরতলা, ৭ ফেব্রুয়ারী: নাবালিকা ধর্ষণের দদয়ে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ডে রায় দিয়েছে বিশালগড় মহকুমা আদালত। আজ ২২ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারপতি দেবাশীষ কর।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২০১৯ সালে জুলাই মাসে দেবাশীষ দাস নেহাল চন্দ্রনগর এলাকারই এক নাবালিকা কন্যার বাড়িতে গিয়ে তার একাকিত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করেন। নাবালিকা কন্যাটি ২০২০ সালের এপ্রিল মাসে একটি কন্যা সন্তানের জন্ম দেয়।নাবালিকার মা ৫/৫/২০২০ সালে বিশালগড় মহিলা থানায় এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করে। মোট ২২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে আদালত শুক্রবার এই মামলার রায় ঘোষণা করে। পকসো এক্টে ৬ নং ধারায় আসামীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার রায় ঘোষণা দিয়েছে। তাছাড়া, অনাদায়ে আরো এক বৎসর কারাদণ্ডাদেশ দেন আদালত।

পাশাপাশি আইপিসি ধারায় তিন বছরের কারাদন্ড এবং ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাস কারাদণ্ডাদেশ দেন বিশালগড় মহকুমা আদালতের মাননীয় বিচারপতি দেবাশীষ কর। এই রায় এ একদিকে যেমন নাবালিকা কন্যাটি সুবিচার পেয়েছে অন্যদিকে নারী গঠিত অপরাধে লিপ্ত হওয়ার আগে এ ধরনের দৃষ্টান্ত মূলক শাস্তির কথা মনে করবে অপরাধকারীরা এমনটাই ধারণা তথ্যবিজ্ঞ মহলের।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top