News Flash

  • Home
  • দিনের খবর
  • বুথ ফেরত সমীক্ষা মানছেন না রাউত, বললেন চূড়ান্ত ফল আসবে ৮ ফেব্রুয়ারি
Image

বুথ ফেরত সমীক্ষা মানছেন না রাউত, বললেন চূড়ান্ত ফল আসবে ৮ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, চূড়ান্ত ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, বুথ ফেরত সমীক্ষা আসবে ও যাবে। আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানাও বুথ ফেরত সমীক্ষা দেখেছি, মনে হয়েছিল আমরাই সরকার গঠন করবো। ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

সাংবাদিক সম্মেলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল আসবে।বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল মহারাষ্ট্ৰে এমভিএ এবং হরিয়ানায় কংগ্রেস জিতবে, আমরা নিশ্চিত দিল্লিতে বিজেপি জিততে পারবে না এবং আম আদমি পার্টি ক্ষমতায় আসবে।” উল্লেখ্য, অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছে, দিল্লিতে এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং হারবে আম আদমি পার্টি।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top