News Flash

  • Home
  • বিদেশ
  • জনরোষে ধ্বংসস্তূপ মুজিবের বাড়ি, হাসিনার বাসভবনেও আগুন
Image

জনরোষে ধ্বংসস্তূপ মুজিবের বাড়ি, হাসিনার বাসভবনেও আগুন

ঢাকা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশ শান্ত হচ্ছেই না, এবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হল। আগুন লাগিয়ে দেওয়া হল শেখ হাসিনার বাসভবনেও। বুধবার রাত ১১টা থেকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবার সকালের মধ্যে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ৮টা নাগাদ বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়িতে। এরপর রাত ১০.৫৫ মিনিটে ক্রেন নিয়ে আসা হয় এবং ১১.১০ মিনিটে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়ি অভিমুখে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেয়।

খুলনার ‘শেখ বাড়ি’ এক সময় মধ্যরাত পর্যন্ত সরগরম থাকত। বাড়ির সামনে সারি বেঁধে দাঁড়িয়ে থাকত বিলাসবহুল গাড়ি। বাড়ির সামনে দিয়ে যেতেও যেন ভয় লাগত সাধারণ মানুষের। বুধবার রাতে খুলনার সেই ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। শেখ বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। আবার ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের ১০ নম্বর বাড়ির পর এবার ধানমন্ডি ৫/এ এলাকায় ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাতে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।

Releated Posts

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top