News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে বন্যার ত্রাণ নিয়ে লঙ্কা কাণ্ড, কড়ুইমুড়ায় উত্তেজনা
Image

বিশালগড়ে বন্যার ত্রাণ নিয়ে লঙ্কা কাণ্ড, কড়ুইমুড়ায় উত্তেজনা

বিশালগড়, ৬ ফেব্রুয়ারী : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছে অভয় মিশন। কিন্তু ত্রাণ প্রাপকদের তালিকা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বিশালগড়ের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের ত্রাণ সামগ্রী বিলি করছে অভয় মিশন। কিন্তু ত্রাণ প্রাপকদের তালিকা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উত্তেজনার সৃষ্টি করেছেন প্রকৃত প্রাপকসহ বঞ্চিতরা। এ নিয়ে গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কড়ুইমুড়া এলাকায় ত্রাণ বিতরণের সময় অভয় মিশনের স্বেচ্ছাসেবকরা একটি তালিকা ধরে ত্রাণ দিচ্ছিলেন। সেই তালিকায় অনেকের নাম না থাকায় বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, তালিকায় স্বজনপোষণ করা হয়েছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম বাদ দেওয়া হয়েছে।

বঞ্চিতদের মধ্যে একজন বলেন, তাদের ঘরবাড়ি সব ভেসে গেছে, অথচ তালিকায় আমাদের নাম নেই। যাদের সত্যি সাহায্যের দরকার, তাদের নাম তালিকায় নেই। 

 বঞ্চিতরা তালিকা নিয়ে প্রশ্ন তুললে পঞ্চায়েতের মেম্বার এবং প্রধানের নির্দেশে হচ্ছে বলে অভয় মিশনের পক্ষ থেকে জানানো হয়। এতে প্রচন্ড ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

Releated Posts

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top