News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএমএস কর্মীদের উপর আর্তকিত হামলা, ভাঙচুর ওয়েল ট্যাঙ্কার চালক সংঘের অফিস, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি
Image

বিএমএস কর্মীদের উপর আর্তকিত হামলা, ভাঙচুর ওয়েল ট্যাঙ্কার চালক সংঘের অফিস, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : বিএমএস কর্মীদের উপর আর্তকিত হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারীরা। এমনকি, রাতের আঁধারে ওয়েল ট্যাঙ্কার চালক সংঘের অফিস এবং প্রচার গাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। ওই ঘটনায় গোটা ধর্মনগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আজ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ওয়েল ট্যাঙ্কার চালক সংঘ সহ অন্যান্য গাড়ি চালকরা।

প্রসঙ্গত, কয়েক মাস আগে বিএমএস (ভারতীয় মজদুর সংঘ) দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। অভিযোগ, বিপ্লব দাস এবং তার অনুগামীরা তাদের আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষের কর্মীদের ভয় দেখানো ও হুমকি দেওয়া শুরু করেন। প্রতিদিনই কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছিল, যা সংগঠনের মধ্যকার উত্তেজনা বাড়িয়ে তুলছিল। এই অত্যাচারের বিরুদ্ধে গতকাল রাস্তায় নামে অনুপ পালপন্থী কর্মীরা। ওই বিক্ষোভে যোগ দেন সারা ভারত প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সভাপতি অসীম দত্ত ও ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথ। আজ আবারো পথ অবরোধে সামিল হয়েছেন তাঁরা।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সংঘের সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথের অভিযোগ, গতকাল রাতে ওয়েল ট্যাঙ্কার চালক সংঘে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি, জেনারেটর, নগদ টাকা এবং বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য যান শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়েছেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top