News Flash

Image

ফের যান দুর্ঘটনা, আহত ২

উদয়পুর, ৬ ফেব্রুয়ারি : ফের পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে উদয়পুর মহকুমায়। বৃহস্পতিবার ভোর বেলায় গর্জির লম্পরা ওয়াথপ মেলা থেকে কিছু লোক একটি মারুতি ভ্যানে (টিআর০১এএন০৪৩১) করে বাড়ি ফিরছিলেন। উদয়পুর ফুলকুমারী এলাকায় ক্যানেল চৌমুহনীতে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এই দুর্ঘটনায় গাড়ির চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম বাপি চন্দ্র দে এবং পাতাল কুমার নোয়াতিয়া।
স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। একইসাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দফতরে।
অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত দুজনেরই পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাদের মধ্যে বাপি চন্দ্র দে এখন অনেকটা সুস্থ, তবে পাতাল কুমার নোয়াতিয়ার দুই পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং তার চিকিৎসা চলছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top