News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দাবি পূরণ না হলে জোট ভেঙ্গে বেরিয়ে যেতে দ্বিধাবোধ করব না : প্রদ্যোত
Image

দাবি পূরণ না হলে জোট ভেঙ্গে বেরিয়ে যেতে দ্বিধাবোধ করব না : প্রদ্যোত

আগরতলা, ৫ ফেব্রুয়ারী: তিপ্রাসাদের পরিচয়, ভাষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের সুরক্ষার জন্য মূল আদর্শগত দাবিগুলি পূরণ করা না হলে জোট ভেঙ্গে বেরিয়ে যেতে দ্বিধাবোধ করব না। আজ সামাজিক মাধ্যমে এভাবেই সুর চড়িয়ে হুশিয়ারী দিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দের্ববমণ।

শ্রী দেববর্মণ বলেন, তিপরা মথার কর্মীদের সর্বদা মনে রাখা উচিত আমরা রাজনীতিতে যোগ দিয়েছি জনগণকে সাহায্য করার জন্য। আজ দলের কর্মীরা যে ক্ষমতা ভোগ করছেন তা জনগণের আশীর্বাদ। যে জনগন আমাদের ভোট দিয়েছেন, ক্ষমতায় থাকা সত্ত্বেও কর্মীরা যদি তাঁদের সাহায্যে এগিয়ে না আসেন তাহলে কোন লাভ নেই।

তাঁর বার্তা, তিপ্রাসা চুক্তি স্বাক্ষরের এক বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু অসীম সময়ের জন্য অপেক্ষা করা যাবে না। দল কোনো অবৈধ দাবি কেন্দ্রীয় সরকারের নিকট তুলে ধরেনি। আমরা আমাদের সংস্কৃতি, ভূমি ও পরিচয়ের নিরাপত্তা চেয়েছি। আমরা শিক্ষার অধিকার চাই, যেমন মেঘালয়ে রয়েছে, বলেন তিনি।

এদিন শ্রী দেববর্মন, তার কর্মীদের সঠিক সময়ে উচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, আমাদের সবার সঠিক সময়ে উচিত সিদ্ধান্তের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রতিশ্রুতি পূরণ না হলে আমরা ওই কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করব।

প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয়ে তার আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান কাছাকাছি আসছে। তাহলে কি জঙ্গিবাদ ফিরে আসবে, প্রশ্ন তুলেন তিনি। তাঁর বক্তব্য, আজ যখন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার চাইছি, তখন আমাদেরকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে না। কিন্তু আজ কেউ বোমা ফাটালে তাদের আচরণ খুব গুরুত্ব সহকারে নেওয়া হয়। আমাদের সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা হবে, কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের এখনও সেই আশা ও বিশ্বাস রয়েছে।

Releated Posts

২০২৫-২৬ অর্থবর্ষে শক্ত অবস্থানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ব্যবসা ছাড়াল ১৫,৪২২ কোটি

আগরতলা, ২ মে : ২০২৫-২৬ অর্থবর্ষে উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী থাকল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ প্রজ্ঞা ভবন-এ আয়োজিত বার্ষিক…

ByByTaniya Chakraborty May 2, 2026

সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তালা, শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা

আগরতলা, ২ মে: শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ…

ByByTaniya Chakraborty May 2, 2026

ধর্মনগরে ভোট গণনাকে কেন্দ্র করে ১০০ মিটারের মধ্যে জারি বিএনএসএস ১৬৩ ধারা

আগরতলা, ২ মে: আগামী ৪ মে ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে কড়া নিরাপত্তা…

ByByTaniya Chakraborty May 2, 2026

ধর্মনগরে পুলিশের দুঃসাহসিক অভিযান, উদ্ধার ৬০ অবৈধ গ্যাস সিলিন্ডার, মহকুমাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ মে: দীর্ঘদিন ধরে চলতে থাকা গ্যাস সিলিন্ডার চুরি ও কালোবাজারির অভিযোগের জেরে অবশেষে কড়া…

ByByTaniya Chakraborty May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top