News Flash

  • Home
  • দিনের খবর
  • সস্ত্রীক ভোট দিলেন ভি কে সাক্সেনা, জনগণকে ভোট দেওয়ার আহ্বান
Image

সস্ত্রীক ভোট দিলেন ভি কে সাক্সেনা, জনগণকে ভোট দেওয়ার আহ্বান

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সস্ত্রীক ভোট দিলেন দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। বুধবার সকালে রাজ নিবাস মার্গের সেন্ট জেভিয়ার্স স্কুলের ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন বিনয় কুমার সাক্সেনা ও তাঁর স্ত্রী সঙ্গীতা সাক্সেনা। ভোট দেওয়ার পর দিল্লির উপ-রাজ্যপাল বলেছেন, “আমি দিল্লির জনগণকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য আবেদন করেছি। আমি চাই দিল্লির মানুষ ভোটে একটি রেকর্ড তৈরি করুক।”

ভি কে সাক্সেনা আরও বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে দিল্লির জনতা বিপুল সংখ্যক ভোট দিয়ে নিজেদের সরকার বেছে নেবেন। এটি গুরুত্বপূর্ণ কারণ, এটি আপনার শহর, রাজ্যে আপনি কী চান তা নির্ধারণ করে। দিল্লিতে এমন অনেক বিষয় রয়েছে যা মানুষের নজরে রয়েছে। দূষণ একটি বড় সমস্যা, আবর্জনার পাহাড় একটি বড় সমস্যা, যমুনা পরিষ্কার একটি বড় সমস্যা। অনেক বিষয় আছে, যা জনসাধারণকে মাথায় রাখতে হবে বলে আমি মনে করি। আমি নিশ্চিত জনতা এই সমস্ত বিষয় মাথায় রেখে ভোট দিচ্ছে।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top