News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুঃসাহসিক ডাকাতির ঘটনায় দক্ষিণ পাহাড়পুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি 
Image

দুঃসাহসিক ডাকাতির ঘটনায় দক্ষিণ পাহাড়পুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি 

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মোতেহার হোসেনের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। চারজন ডাকাত মোতেহার হোসেনের বাড়িতে প্রবেশ করে, তাদের মধ্যে একজন বাইরে নজরদারি করে এবং তিনজন ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা ঘরে ঢুকেই মোতেহার হোসেনকে মারধর করতে শুরু করে এবং তার কাছে টাকা দাবি করে। এক পর্যায়ে তারা তাকে খাটের উপর ফেলে মারতে থাকে। জীবন রক্ষার জন্য মোতেহার হোসেন ঘরের ভিতরে থাকা পাঁচ লক্ষ আড়াই হাজার টাকা ডাকাতদের হাতে তুলে দেন।

তবে, ডাকাত দলের এখানেই থেমে থাকেনি। তারা মোতেহার হোসেনের স্ত্রীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এই ঘটনাটি কাঠালিয়া ব্লক এলাকায় বিগত কয়েক বছরে ঘটেনি।

ডাকাতির ঘটনাটি ২০ মিনিটের মধ্যে ঘটে। মোতেহার হোসেনের বাড়িতে সিসি ক্যামেরা থাকার কারণে সমস্ত ঘটনা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি থানায় ফোন করে বিষয়টি জানান।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতদের ধরার জন্য এলাকায় তল্লাশি চালায়। কিন্তু তাদের আটক করতে ব্যর্থ হয়।

বুধবার বিকেলে মোতেহার হোসেন অসুস্থ অবস্থায় যাত্রাপুর থানায় গিয়ে ডাকাত দলের নামসহ লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top