News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূকে হত্যা করার দায়ে স্বামী ও শ্বাশুড়ীকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো আদালত
Image

গৃহবধূকে হত্যা করার দায়ে স্বামী ও শ্বাশুড়ীকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো আদালত

কমলপুর, ৫ ফেব্রুয়ারি : এক গৃহবধূকে হত্যা করার দায়ে বুধবার স্বামী ও শ্বাশুড়ীকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন কমলপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের  বিচারপতি সম্য বিকাশ দাস। গৃহবধূকে হত্যা করার দায়ে স্বামী ও শাশুড়িকে সশ্রম কারাদন্ডে দণ্ডিত করেছে কমলপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

কমলপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইন্দু ভূষন দেব জানান, বিগত ২০০৯ সালে কমলপুর মহকুমার সালেমা থানার মেন্দি গ্রামের বাসিন্দা মঙ্গল দেববর্মার ছেলে জিতেন্দ্র দেববর্মা সাথে সামাজিক ভাবে সালেমা থানার পূর্ব ডলুছড়া গ্রামের বাসিন্দা সুকুমার দেববর্মা মেয়ে ঝুমিলি দেববর্মার বিয়ে হয়।

বিয়ের পর থেকে পনের দাবিতে ৩ বছর যাবত ঝুমিলির স্বামী জিতেন্দ্র দেববর্মা,শ্বশুর মঙ্গল দেববর্মা ও শ্বাশুড়ী সুখমতি দেববর্মা মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করতো। এরপর গত ২৫/০৯/২০১২ ইং তারিখ সকাল ৯টায় স্বামী জিতেন্দ্র দেববর্মা, শ্বশুর মঙ্গল দেববর্মা, ও শ্বাশুড়ী সুখমতি দেববর্মা মিলে বলপূর্বক ঝুমিলির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ধলাই জেলার কুলাই হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে রাজ্যের রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে রেফার করে দেন। জিবি হাসপাতালে যাওয়ার পর ঝুমিলি দেববর্মা মারা যায়। ঝুমিলির পিতা সুকুমার দেববর্মা সালেমা থানায় স্বামী জিতেন্দ্র দেববর্মা, শ্বশুর মঙ্গল দেববর্মা, ও শ্বাশুড়ী সুখমতি দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top